সৌরভের বিরুদ্ধে গ্রেগের চক্রান্ত ফাঁস, জানুন চ্যাপেলের সেই ‘নোংরামো’
ভারতীয় খেলাধুলোর ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ঘটনা এটা। দাদা বনাম গ্রেগ চ্যাপল বিতর্ক নয় নয় করে বছর বারো হয়ে গেল। কিন্তু ক্রিকেটমহল এখনও চর্চা করে সেই ঘটনার। সেই বিতর্কিত বহু চর্চিত নতুন করে আলো ফেলল সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে খোলা হল সৌরভ বনাম গ্রেগ বিতর্ক। এতদিন নাকি গ্রেগ চ্যাপেলর সব কীর্তি ফাঁস করা যায়নি। সেটাই এবার করা হল। দেখা যাক সেই সংবাদমাধ্যমে সৌরভের বিরুদ্ধে গ্রেগের চক্রান্ত নিয়ে কী তথ্য উঠে এল-
৫) জিম্বাবোয়েতে ক্রিকেটাদের সঙ্গে গোপন বৈঠক করেন গ্রেগ- ২০০৫ সাল। ভারতের জিম্বাবোয়ে সফর। তখনকার জিম্বাবোয়ে এখনকার মত অতটা দুর্বল নয়। শ্রীলঙ্কা সফর সেরে ভারতীয় ক্রিকেটাররা চলেছেন জিম্বাবোয়ে। কিন্তু সৌরভ গাঙ্গুলি দলের বাকিদের সঙ্গে একটু পরে যোগ দেন। জিম্বাবোয়ে উড়ে যাওয়ার আগের রাতে সৌরভের অনুপস্থিতিতে দলের অনেকের সঙ্গে গোপন বৈঠক করেন চ্যাপেল। অবশ্য গোপন বলা যাবে না। কারণ গ্রেগ বলেছিলেন, এটা ক্যাপ্টেন লেস মিটিং। দলের ক্রিকেটারদের বোঝান ক্যাপ্টেন ছাড়া চলা অভ্যাস কর। সেই সফরে ভারতীয় দলে ছিলেন যুবরাজ সিং, মহম্মদ কাইফ, হরভজন সিংরা। চ্যাপেল বুঝে যান সৌরভের বিরুদ্ধে দলের মধ্যে গোপন বিদ্রোহ হলে এরা বেঁকে বসতে পারে। তাই নাকি এরপর জিম্বাবোয়েতে পৌঁছে ইরফান পাঠান, ভেনুগোপাল রাও, এমএস ধোনিদের নিয়ে আলাদা বৈঠক করেন। চ্যাপেল দাদাকে বলেন, ধোনি-পাঠানদের নিয়ে অনুশীলনে একটু আলাদা করে সময় দেবেন। তখনও সৌরভ বুঝতে পারেননি আসলে এটা ছিল ‘রাজ বিদ্রোহ’-এর একটা গোপন পাঠ।
৪) একটা চমক দেওয়া কাহিনি- সবার জানা জগমোহন ডালমিয়াকে বুঝিয়ে সৌরভই ভারতের কোচ হিসেবে গ্রেগ চ্যাপেলকে নিয়ে এসেছিলেন। অনেকের মত ডালমিয়া-রও পছন্দ ছিলেন অমরনাথ। কিন্তু সৌরভ চান জেনে বোর্ড চ্যাপেলকেই কোচ করে আনেন। ব্রিসেবেনে চ্যাপেলর ছোট্ট টিপস দারুণবাবে কাজ লাগিয়ে সেঞ্চুরি করার পর সবার আগে গুরু গ্রেগের প্রশংসা করেন সৌরভ। গ্রেগও বলেন, অস্ট্রেলিয়ায় তাঁর দুটো ছেলে আছে। আর ভারতে তার ছেলের নাম সৌরভ। কিন্তু এর পরেই সৌরভের সঙ্গে ইগো সমস্যায় জড়িয়ে পড়েন গ্রেগ। ক্রিকেট জীবন থেকেই সবটাই নিয়ে নেওয়ার নীতিতে বিশ্বাসী চ্যাপেল। ভারতীয় ক্রিকেটেও তিনি সেটা চেয়েছিলেন। কিন্তু বুঝে যান সৌরভ গাঙ্গুলির মত ব্যক্তিত্ব থাকা মানুষকে সরাতে না পারলে এখানে আধিপত্য জমানো সম্ভব নয়। তাই সৌরভকে নানাভাবে বিরক্ত করতে তাকেন। জিম্বাবোয়ে সিরিজে অনুশীলন শেষে সৌরভ কোচ চ্যাপেলকে প্রশ্ন করেন, কাল কাকে খেলানো হবে যুবরাজ নাকি কাইফ! চ্যাপেল মিচকি হেসে বলেন, দুজনেই। সৌরভ তখন অবাক হয়ে বলেন, তাহলে বসবে কে? চ্যাপেল সরাসরি বলেন, আমার মনে হয় তোমার রিজার্ভ বেঞ্চে বসা উচিত। সৌরভকে এভাবেই উত্যক্ত করার কৌশল নিয়েছিলেন কোচ চ্যাপেল।
৩) রাহুল দ্রাবিড়কে বোঝান- রাহল দ্রাবিড়কে বোঝান,তোমার মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা আছে। তুমি সেটা কাজে লাগাও। সৌরভের ছায়ায় না থেকে নিজেকে অধিনায়ক হিসেবে গড়ে তোলো। এভাবেই সৌরভের বিরুদ্ধেই দ্রাবিড়কে লড়িয়ে দেন।
২) পিছন থেকে ছুরি মারতে থাকেন- সমানে ভাল ব্যবহার করতে তাকেন। কিন্তু পিছনে দলের ক্রিকেটারদের নানাভাবে সৌরভের বিরুদ্ধে লড়িয়ে দিতে থাকেন গুরু গ্রেগ। নির্বাচকদেরও বোঝান কীভাবে সৌরভের ফিটনেস লেভেল নেমে যাচ্ছে।
১) সৌরভকে বোঝাতে থাকেন অনেক করেছো– সৌরভকে ঠারে ঠারে বোঝাতে থাকেন, অনেক হয়েছে এবার তুমি ছেড়ে দাও। সৌরভকে গল্পের ছলে বলেন, তুমি অনেক করেছো। ওয়ানডে ক্রিকেটে সফলতম ব্যাটসম্যানদের তালিকায় তুমি ওপরের দিকে থাকবে। সর্বকালের অধিনায়কের তালিকাতেও থাকবে। কিন্তু সব কিছুরই তো একটা শেষ কথা। তুমি বরং ছেড়ে দাও। আমরা অস্ট্রেলিয়ানরা এমনই করে থাকি।
এভাবেই ধাপেধাপে পথের কাঁটা সৌরভকে সরিয়ে দেওয়ার কৌশল নিয়েছিলেন। শেষ যুদ্ধে অবশ্য সৌরভই জিতেছিলেন।
সৌরভের বিরুদ্ধে গ্রেগ চ্যাপেলর অভিযোগগুলি ঠিক কী ছিল-
১) সৌরভ দলের ভিতর গ্রুপবাজি করছেন। নেতৃত্ব টিকিয়ে রাখতে সেই গ্রুপ নাকি সৌরভকে সাহায্য করে। আর তাতে নাকি টিম স্পিরিট তলানিতে ঠেকেছিল।
২) মানসিক ও শারীরিক ফিটনেস একেবারেই নেই সৌরভের। ব্যাটিং ফর্মও নেই একদম নেই
৩) সতীর্থরাও সৌরভের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। নেতা হিসেবে সতীর্থদের শ্রদ্ধা ও বিশ্বাস সম্পূর্ণ হারিয়ে ফেলেছে সৌরভ।
৪) সৌরভ অধিকাংশ সময়েই কাল্পনিক সব চোটের আশ্রয় নিয়ে থাকেন।
৫) সৌরভ মোটেও কথা শুনে চলেন না।
১) সৌরভ দলের ভিতর গ্রুপবাজি করছেন। নেতৃত্ব টিকিয়ে রাখতে সেই গ্রুপ নাকি সৌরভকে সাহায্য করে। আর তাতে নাকি টিম স্পিরিট তলানিতে ঠেকেছিল।
২) মানসিক ও শারীরিক ফিটনেস একেবারেই নেই সৌরভের। ব্যাটিং ফর্মও নেই একদম নেই
৩) সতীর্থরাও সৌরভের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। নেতা হিসেবে সতীর্থদের শ্রদ্ধা ও বিশ্বাস সম্পূর্ণ হারিয়ে ফেলেছে সৌরভ।
৪) সৌরভ অধিকাংশ সময়েই কাল্পনিক সব চোটের আশ্রয় নিয়ে থাকেন।
৫) সৌরভ মোটেও কথা শুনে চলেন না।
Comments
Post a Comment